বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • রণবীর সিংয়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র চর্চা ও সমালোচনা

    রণবীর সিংয়ের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তীব্র চর্চা ও সমালোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে। সিনেমাটিতে তিনি উঠতি অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে যেভাবে রসায়ন দেখাচ্ছেন, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। ২০ বছরের ছোট এই তরুণীর সঙ্গে দৃশ্যগুলো দেখে কিছু নেটিজেন হতাশা প্রকাশ করেছেন, তবে কেউ কেউ মনে করছেন, পর্দার চরিত্রের প্রয়োজনে এটি হতে পারে।

    পর্দায় তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’। অবশেষে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন।

    ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’ পর্দায় তাদের প্রেমের দৃশ্যে দর্শকদের মাতোয়ারা হতে দেখা যাবে।

    এই ধরনের দৃশ্যে সারা অর্জুন কতটা সাবলীল, সেই প্রসঙ্গে রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারাকে তুলনা করে বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

    রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

    প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম। একসময় শিশুশিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন