বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • অজয় ও রাকুলের মধ্যবয়সী প্রেম, কেমন হল ‘দে দে প্যায়ার দে ২’

    অজয় ও রাকুলের মধ্যবয়সী প্রেম, কেমন হল ‘দে দে প্যায়ার দে ২’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা অজয় দেবগনের ছবি ‘দে দে প্যায়ার দে ২’ মুক্তির জন্য ভক্তদের মধ্যে উত্তেজনা দীর্ঘ দিন ধরে ছিল। ছবিতে অজয় দেবগন ও রাকুল প্রীতির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টাবু এবং আর মাধবন। দীর্ঘ প্রতীক্ষার পর, ছবিটি ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

    আনশুল শর্মা পরিচালিত এই ছবির গল্প লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন। প্রযোজনা করেছে টি-সিরিজ ফিল্মস ও লাভ ফিল্মস। এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দে দে পেয়ার দে’–র সিক্যুয়েল এবং প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই গল্প শুরু হয়েছে।

    দে দে পেয়ার দে-তে দেখা গিয়েছিল অজয়ের চরিত্রে থাকা মধ্যবয়সী ব্যক্তির সঙ্গে, তরুণী রকুলের ডেটিং, প্রেম, অজয়ের প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের সঙ্গে রকুলের দেখা হওয়ার হাই ভোল্টেজ ড্রামা। আর এবারে অজয়ের চরিত্র যাবে রকুলের মা-বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে।

    ছবিতে মাধবন রকুলের বাবার চরিত্রে অভিনয় করছেন। মাধবন তাঁর মেয়েকে অজয়ের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য সমস্ত কৌশল অবলম্বন করবে। যা নাটকীয় যতটা, ততটাই দর্শকদের দেবে হাসির খোরাক। এর গানগুলোও বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

    প্রথম সপ্তাহান্তে ছবিটি ভালো ব্যবসা করেছে, তবে সোমবারে প্রত্যাশিতভাবেই আয় কিছুটা কমেছে। দেখে নেওয়া যাক, এখন পর্যন্ত কত আয় করেছে ছবি—

    বক্স অফিস সংগ্রহ
    ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, দে দে পেয়ার দে ২ সোমবার ভারতে আনুমানিক ৩.১৬ কোটি রুপি আয় করেছে। এর ফলে ছবির মোট দেশীয় আয় দাঁড়িয়েছে ৩৭.৯১ কোটি রুপি। সোমবারে প্রত্যাশিত হারে আয় কমেছে, এখন দেখা হবে সপ্তাহের বাকি দিনগুলোয় আয় কতটা স্থিতিশীল থাকে। ছবিটি মুক্তির প্রথম দিন আয় করে ৮.৭৫ কোটি রুপি। সপ্তাহান্তে আয় বৃদ্ধি পায়—শনিবার ১২.১৫ কোটি এবং রবিবার ১৩.৭৫ কোটি রুপি আনে। প্রথম সপ্তাহান্তে ছবিটির বিশ্বব্যাপী আয় ছিল ৫৪.২৫ কোটি রুপি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন