বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • আরবাজ খানের কন্যা প্রথমবার সবার সামনে

    আরবাজ খানের কন্যা প্রথমবার সবার সামনে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা আরবাজ খান ৫৮ বছর বয়সে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন । গত ৪ অক্টোবর আরবাজ-সুরার ঘর আলো করে আসে তাদের কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে বর্তমানে খুশিতে পুরো খান পরিবার। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অভিনেতা।

    বাবা হওয়ার এক মাস পর মেয়ে সিপারার প্রথম ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বলিউড অভিনেতা-পরিচালক আরবাজ খান এবং তার স্ত্রী সুরা খান। মেয়ের হাতের ও পায়ের ছবি প্রকাশ করে আরবাজের মন্তব্য, নতুন এই সদস্য তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

    বুধবার (১৯ নভেম্বর) আরবাজ তার ব্যক্তিগত সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। যদিও এখনো তারা মেয়ের পুরো মুখ দেখাননি।
     
    ছবি দুটিতে দেখা যায়, ছোট্ট দুটি পা আরবাজ তার হাতের মাঝে নিয়ে রেখেছেন। অন্যটিতে দেখা যায়, মেয়ে সিপারা আরবাজের হাতের আঙুল মুঠো করে ধরে আছে। ক্যাপশনে আবেগঘন বার্তা দিয়ে আরবাজ লেখেন, ছোট্ট দুটি হাত ও পা। কিন্তু আমাদের জীবনের এটা সবথেকে বড় অংশ।

    এটি আরবাজ খানের দ্বিতীয় সন্তান। এর আগে প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে তার আরহান খান নামের এক পুত্র সন্তান রয়েছে।
     
    ২০২৩ সালের ডিসেম্বরে একেবারে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছিলেন আরবাজ খান এবং সুরা খান। সেই সময় তাদের বিয়ে নিয়েও বেশ আলোচনা হয়েছিল। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন