বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • জন্মদিনের আনন্দ বৃদ্ধাশ্রমে বুবলীর সঙ্গে

    জন্মদিনের আনন্দ বৃদ্ধাশ্রমে বুবলীর সঙ্গে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা শবনম বুবলীর আজ বিশেষ দিন। জীবনের ৩৭তম জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী। তবে এবার তার জন্মদিনটি আগের দিনগুলোর মতো নয়, সম্পূর্ণ ভিন্নভাবে কাটলো।

    পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পরিবর্তে বিশেষ দিনটি নায়িকা উদ্‌যাপন করেছেন বৃদ্ধাশ্রমে। প্রবীণ বাবা-মায়েদের স্নেহের ছায়ায় দিনটি কাটিয়ে তাদের হাতে তুলে দেন ভালোবাসার উপহার।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশেষ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। ২ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, প্রবীণ বাবা-মায়েদের সাথে কথা বলছেন, জন্মদিনের কেক কাটছেন, কেক-খাবার খাইয়ে দিচ্ছেন, তাদের হাতে শীতবস্ত্র, উপহার তুলে দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লেখেন,

    জন্মদিনের মতো এতো স্পেশাল সুন্দর একটি দিন আমার পরিবার, সম্মানিত সাংবাদিকগণ, প্রিয় ভক্তকুল, শুভাকাঙ্ক্ষীসহ নানান শুভেচ্ছা এবং ভালোবাসায় কাটানো হয় যা সত্যি আমার জন্য অনেক বড় আনন্দের এবং ভাগ্যের। ঠিক তার পাশাপাশি এমন কিছু সময় থাকে যা মনের শান্তি ও আত্মতৃপ্তি আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এই সময়টি ঠিক তেমনই। এই বাবা মায়েদেরদের সাথে কাটানো সময়গুলো অনেক স্মরণীয় হয়ে থাকলো।
     
    নায়িকার মানবিক এ আচরণ পছন্দ করেছেন নেটিজেনরা। নিজের মতামত জানিয়ে এক ভক্ত লেখেন, ‘যেখানে জন্মদিনে পরীমণি বিশাল আয়োজন করে নাচানাচি করে সেই খানে বুবলীর এমন ভিন্নভাবে আয়োজন সত্যিই অসাধারণ।’
     
    আরেক জন লেখেন, ‘বুবলী বুবলীই। তার কোনো তুলনা হয় না। শুভ জন্মদিন। সুন্দর হোক আগামী দিনের পথ চলা।’

    ঢালিউডে এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন শবনম বুবলী। সৌন্দর্য্য আর অভিনয় গুণ দিয়ে ধরে রেখেছেন নিজের শক্ত অবস্থান।

    বর্তমানে ‘শাপলা শালুক’ ও ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন বুবলী। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ বেশকিছু সিনেমা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন