বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • বলিউডে নতুন রোমান্স জুটি, আহান-অনীত: করণ জোহর

    বলিউডে নতুন রোমান্স জুটি, আহান-অনীত: করণ জোহর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে নতুন করে গুঞ্জন উঠেছে ছবি ‘সাইয়ারা’র প্রধান দুই তারকা আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে ঘিরে। পর্দার রসায়ন দর্শকের মধ্যে এমন কৌতূহল সৃষ্টি করেছে যে, তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের একটি মন্তব্য এই জল্পনাকে আরও তীব্র করেছে।

    সম্প্রতি সানিয়া মির্জার একটি শোতে উপস্থিত হন করণ জোহর। সেখানে সানিয়া তাকে প্রশ্ন করেন, ‘বলিউডের পরবর্তী যুগল কারা হতে পারেন?’ জবাবে করণ জোহর এক মুহূর্ত সময় না নিয়ে সরাসরি বলেন, ‘আহান পাণ্ডে ও অনীত পাড্ডা।’

    এরপর সানিয়া নিশ্চিত হতে জিজ্ঞেস করেন, ‘নেক্সট? তার মানে কি তারা ইতোমধ্যেই সম্পর্কে আছেন?’ করণ জোহর প্রথমে হাসলেও মুহূর্তেই মুখের ভাব পাল্টে বলেন, ‘ওদের এই সম্পর্ক এখনও অফিসিয়াল নয়... মানে, যদি কিছু থাকে... আমি ঠিক জানি না।’ 

    করণের এই মন্তব্যেই সামাজিক মাধ্যমে জল্পনার ঝড় ওঠে। নেটিজেনদের ধারণা, করণ জোহর হয়তো মুখ ফসকে তাদের সম্পর্কের বিষয়ে ইঙ্গিত দিয়ে ফেলেছেন।

    এদিকে, ‘সাইয়ারা’ ছবির মুক্তির পর থেকেই আহান ও অনীতকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। বিভিন্ন আড্ডা ও অনুষ্ঠানে তাদের ঘনিষ্ঠতা নজরে এসেছে ভক্তদের। তাদের একসঙ্গে ছবি ও ভিডিওগুলো নেটিজেনদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। বিশেষত, এই বছর অনীতের জন্মদিনে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়- আহান তাকে কেক খাইয়ে দিচ্ছেন, যা দেখে বহু ভক্তই মন্তব্য করেন, ‘ইটস অফিসিয়াল!’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন