শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকারে উদ্ধার ৮৩২.৫ ভরি স্বর্ণ

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকারে উদ্ধার ৮৩২.৫ ভরি স্বর্ণ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকারে ৮৩২.৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই লকার দুটি খোলা হয়।

    প্রাথমিক সূত্রে জানা যায়, স্বর্ণের এই লকারগুলোতে রয়েছে মূল্যবান মুদ্রা ও অন্যান্য অমূল্য সামগ্রীও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

    এনবিআর ও আদালত সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্র জানিয়েছে, আদালতের অনুমতি নিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুদকের একটি দল ওই লকার দুটি খুলে। লকার দুটিতে ৮৩২.৫ ভরি স্বর্ণ পাওয়া গেছে। ওই লকার দুটি জব্দ করেছিলো এনবিআরের গোয়েন্দা ইউনিট সিআইসি।

    এর আগে ১৭ সেপ্টেম্বর  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করে কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার ৭৫৩ নম্বর লকার (চাবি নং ২০০) এবং ৭৫১ নম্বর লকার (চাবি নং ১৯৬) জব্দ করা হয়ে।  আর গত ১০ সেপ্টেম্বর ১২৮ নম্বর লকার জব্দ করেছিল সিআইসি।

    গত ১০ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করে সিআইসি।

    তারপর ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও আদালত নির্দেশনা দেয়।

    ফেরারি দুই আসামির সমস্ত সম্পত্তি ক্রোক ও বাজেয়াপ্ত করার জন্য জব্দকৃত লকার খোলা হচ্ছে বলে এনবিআর জানায়।

    গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবার সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে সিআইসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন