শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ওয়ালটন স্ক্যামের ফাঁদ, লিংক ক্লিকে সতর্ক থাকুন

    ওয়ালটন স্ক্যামের ফাঁদ, লিংক ক্লিকে সতর্ক থাকুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শতভাগ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। ব্র্যান্ড ইমেজ, কর্পোরেট কালচার ও জনপ্রিয়তায় দেশের শীর্ষে অবস্থান করছে সুপারব্র্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন। এসব কারণে জনপ্রিয় এই ব্র্যান্ডের যেকোনো বিষয়ই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এর সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যক্তি ও প্রতারক চক্র।

    সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন চ্যানেলে ওয়ালটনের নাম ব্যবহার করে কিছু স্ক্যাম লিংকের মাধ্যমে একটি প্রতারক চক্র লোভনীয় উপহার ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য ও অর্থ হাতিয়ে নিচ্ছে।

    এ প্রসঙ্গে ওয়ালটনের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট আরিফুল আম্বিয়া বলেন, এই ধরনের কার্যক্রমের সঙ্গে ওয়ালটন কোনোভাবেই সম্পৃক্ত নয়। এমতাবস্থায়, সবার আর্থিক ও ব্যক্তিগত তথ্য নিরাপত্তার স্বার্থে ওয়ালটন সম্পর্কিত যেকোনো অফার বা তথ্য শুধুমাত্র আমাদের হেল্পলাইন নম্বর, ওয়েবসাইট কিংবা ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। পাশাপাশি, কোনো তথ্যের জন্য আগ্রহীরা আমাদের হেল্পলাইন নম্বর ১৬২৬৭ এ (সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত) যোগাযোগ করতে পারেন।

    ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ জানান, ওয়ালটন যদি গ্রাহক ও শুভানুধ্যায়ীদের জন্য কোনো উপহার ক্যাম্পেইন চালু করে তাহলে তা আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স বা প্রেস রিলিজের মাধ্যমেই জানিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে মূল ধারার গণমাধ্যম লক্ষ্য করলে সঠিক তথ্য পাবেন। উপহার দেওয়ার নামে কেউ যদি অর্থ দাবি করে এবং তা প্রদান করলে সেই দায় ওয়ালটন নেবে না। মিথ্যা প্রলোভন ও প্রতারণার ফাঁদে না পড়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন