শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জেনেক্স ইনফোসিসের মুনাফা বেড়েছে ১৭%, শেয়ারদরে বড় উল্লম্ফন

    জেনেক্স ইনফোসিসের মুনাফা বেড়েছে ১৭%, শেয়ারদরে বড় উল্লম্ফন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস পিএলসির চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট মুনাফা বেড়েছে ১৭ শতাংশের বেশি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৭৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৮ কোটি ৩১ লাখ টাকা।

    বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষিপ্ত বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

    আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জেনেক্স ইনফোসিসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৪ পয়সায়।

    এদিকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনে আজ কোম্পানির শেয়ারদরে বড় উল্মোফন দেখা গেছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত শেয়ারটির দর প্রায় ৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা বেড়েছে। গতকাল ২৪ টাকা ২০ পয়সায় লেনদেন শেষে হওয়া শেয়ারটির দর এ সময় পর্যন্ত বেড়ে ২৫ টাকা ৪০ পয়সায় উঠেছে।

    সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করছে কোম্পানিটি। এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। তার আগের অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদের পাশাপাশি ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল জেনেক্স ইনফোসিস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন