শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • গভর্নর আহসান: ধার নয়, নিজস্ব শক্তিতে রিজার্ভ বাড়াতে হবে

    গভর্নর আহসান: ধার নয়, নিজস্ব শক্তিতে রিজার্ভ বাড়াতে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের রিজার্ভ ধার করে বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নয়, বরং নিজেদের সক্ষমতায় বৃদ্ধি করতে হবে। তিনি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন।

    গভর্নর বলেন, বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা বিশ্বের উচ্চতম স্তরের মধ্যে একটি। তিনি যুক্তি দেখান, ব্যাংকিং খাতের তথ্য গোপন করা হয়নি এবং ডিসেম্বরে কিছুটা পরিস্থিতির উন্নতি আশা করা যাচ্ছে।

    ড. আহসান এইচ মনসুর আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বাধীনতা অপরিহার্য, প্রয়োজনে আন্দোলনের পথও নেওয়া যেতে পারে। তিনি জানান, অন্তর্বর্তী সরকার এই স্বাধীনতা বজায় রাখতে সক্ষম হোক—এটাই লক্ষ্য।

    ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভর্নর আশ্বস্ত করেন যে, আসন্ন ১৫তম জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থনীতি ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, “রিজার্ভ বাড়াতে ধার নেয়ার বা আইএমএফের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। আমাদের নিজস্ব সক্ষমতার ওপর ভর করে রিজার্ভ বাড়াতে হবে। চলতি বছর আমাদের লক্ষ্য রিজার্ভ ৩৪-৩৫ বিলিয়ন ডলারের মধ্যে নিয়ে যাওয়া।”

    কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২,৪৮২.৮৮ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ রিজার্ভ এখন ২৭,৮১৭.৮৬ মিলিয়ন ডলার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন