শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ২০২৫-২০২৬ জন্য ব্যাংক এশিয়ার পারপেচুয়াল বন্ডে মুনাফা ১০%

    ২০২৫-২০২৬ জন্য ব্যাংক এশিয়ার পারপেচুয়াল বন্ডে মুনাফা ১০%
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার ফার্স্ট পারপেচুয়াল বন্ডের জন্য অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীরা ১০ শতাংশ হারে কুপন রিটার্ন পাবেন।

    বন্ডের ট্রাস্টি কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। করপোরেট বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড। ডিএসইর মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

    বন্ডটির মুনাফাপ্রাপ্তির যোগ্যতা নির্ধারণের জন্য কোনো রেকর্ড তারিখ নির্ধারিত হয়নি। কুপন রেট ঘোষণার পরও পারপেচুয়াল বন্ডটির লেনদেনে আজ কোনো দরসীমা নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন