শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্কয়ার ফার্মায় ৪০ কোটি টাকার শেয়ার কিনছেন এমডি তপন চৌধুরী

    স্কয়ার ফার্মায় ৪০ কোটি টাকার শেয়ার কিনছেন এমডি তপন চৌধুরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ঘোষণা দিয়েছেন, তিনি বাজার থেকে ২০ লাখ স্কয়ার ফার্মার শেয়ার কিনবেন। দেশের দুইটি স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সোমবার এই সিদ্ধান্তের তথ্য প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ খবর নিশ্চিত হয়েছে।

    ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তপন চৌধুরী মূল বাজার ও ব্লক মার্কেটের মাধ্যমে শেয়ার কেনার কাজ সম্পন্ন করবেন। চলতি বাজারদরে প্রতিটি শেয়ারের দাম ২০০.৪০ টাকা, যা অনুযায়ী ২০ লাখ শেয়ারের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৪০ কোটি টাকা।

    এ ঘোষণার পরই ঢাকা স্টক এক্সচেঞ্জে স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২ টাকা বা প্রায় ১% বেড়ে ২০০ টাকার ওপর উঠে গেছে।

    নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তপন চৌধুরী বলেন,

    “আমি প্রতিষ্ঠানটির সঙ্গে গভীরভাবে যুক্ত। বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা আমার কাছে স্পষ্ট। তাই ব্যাংকে টাকা রাখার চেয়ে কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা বেশি লাভজনক মনে হচ্ছে। এই কারণেই আমি নতুনভাবে শেয়ার কিনার সিদ্ধান্ত নিয়েছি।”

    স্কয়ার ফার্মার ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড মুনাফা হয়েছে ২,৩৯৭ কোটি টাকা। এর মধ্যে ১,০৬৪ কোটি টাকা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়। কোম্পানি সেই বছর শেয়ারহোল্ডারদের জন্য ১২০% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

    ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি সময় কোম্পানিটির শেয়ার গত এক বছরের মধ্যে সবচেয়ে কম দরে ট্রেড হচ্ছে। এই সময়ে শেয়ার সর্বোচ্চ ২৩২ টাকা পর্যন্ত ওঠার রেকর্ড রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন