বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-তে হানিয়া আমিরের জাদু

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-তে হানিয়া আমিরের জাদু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানি নতুন সিরিয়াল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’প্রচার শুরু থেকেই দর্শকের নজর কাড়ছে । সিরিজটির জনপ্রিয়তার বড় কারণ মূল চরিত্রে থাকা জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। পাকিস্তানের বাইরে বাংলাদেশ ও ভারতেও এটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    এই ধারাবাহিকের মাধ্যমে প্রায় এক বছর পর টেলিভিশনে ফিরেছেন হানিয়া। বিরতির পরও যে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তা আবারও প্রমাণ করেছেন তিনি। এর আগে ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’–এ অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন অভিনেত্রী।

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’তে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন বিলাল আব্বাস খান। আইরা ও কাময়ার চরিত্রে এই নতুন জুটির পর্দার রসায়ন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অভিনয় ও রোমান্টিক মুহূর্ত নিয়ে প্রশংসা থামছে না।

    তবে সব প্রশংসার মধ্যেও কিছু সমালোচনা রয়েছে। গল্পের ধীরগতির উপস্থাপন ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহারে একাংশ দর্শক মনে করছেন, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত হলে সিরিয়ালটি আরও উপভোগ্য হতো। তবুও সব মিলিয়ে, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ এখন দর্শক মহলে আলোচনার শীর্ষে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন