বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বিয়ের গুঞ্জনকে উস্কে দিল ধানুশ-মৃণালের ভাইরাল ভিডিও

    বিয়ের গুঞ্জনকে উস্কে দিল ধানুশ-মৃণালের ভাইরাল ভিডিও
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ধানুশ ও মৃণাল ঠাকুরের প্রেম ও বিয়ের গুঞ্জন থামছেই না। শোনা যাচ্ছে, শিগগির তারা বিয়ে করতে যাচ্ছেন না। তবে এই গুঞ্জনের মাঝেই তাদের বিয়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে দুই তারকার সঙ্গে রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা—বিজয় থালাপথি, অজিত কুমার, তৃষা কৃষ্ণন ও দুলকার সালমান। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই দর্শকদের মধ্যে প্রশ্ন জাগেছে, ধানুশ কি গোপনে দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন?

    গত কয়েক ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় পড়া একটি ভিডিও ঘিরে রীতিমতো সরগরম বিনোদন দুনিয়া। ভিডিওর সঙ্গে দাবি করা হয়, ২২ জানুয়ারি চেন্নাইয়ে অতি গোপন পারিবারিক অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েছেন ধানুশ ও মৃণাল। খবর শুনেই ভক্তদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। তবে একটি ভালো ভাবে দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটাই বানোয়াট।  এআইয়ের কারসাজিতে বিয়ের এই ভিডিও তৈরি করা হয়েছে একদম নিখুঁতভাবে।  

    পিঙ্কভিলা থেকে জানা যায়, ভিডিওটি পোস্ট করা হয়েছিল ইনস্টাগ্রামের একটি পেজ থেকে। ভিডিওতে ধানুশের পরনে সাদা-সোনালি পাড়ের ভেট্টি, আর মৃণালের গায়ে লাল কাঞ্জিভরম সব মিলিয়ে দৃশ্য এতটাই নিখুঁত যে, এক মুহূর্তের জন্য হলেও চোখে ধাঁধা লাগতেই পারে। কিন্তু বাস্তবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। ভিডিওর একেবারে শেষে ছোট করে দেয়া ছিল একটি ডিসক্লেইমার, যেখানে স্পষ্ট লেখা এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে বানানো একটি কাল্পনিক ভিডিও। বাস্তবে এমন কোনও বিয়ে হয়নি, আর বিজয়-অজিত কারওই সেখানে উপস্থিত থাকার প্রশ্নই ওঠে না।

    এর আগেও শোনা গিয়েছিল, ফেব্রুয়ারিতে নাকি বিয়ে করতে চলেছেন মৃণাল ঠাকুর। যদিও সেই জল্পনা ইতিমধ্যেই উড়িয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ মহল। বরং ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তার সিনেমা ‘দো দিওয়ানে শহর মে’ , আর মার্চে আসছে একটি বড় বাজেটের তেলেগু প্রজেক্ট। 

    উল্লেখ্য, ২০০৪ সালে ধানুশের সঙ্গে রজনীকান্ত-কন্যা ঐশ্বর্যের বিয়ে হয়। তাদের দুই ছেলে রয়েছে। তবে ২০২২ সালের জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা ভক্তদের হতবাক করে দেয়। শোনা যায়, মেয়ের সংসার বাঁচাতে উদ্যোগী হয়েছিলেন রজনীকান্ত নিজেও, কিন্তু শেষরক্ষা হয়নি। গত বছর থেকেই ধানুশ ও মৃণালের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন