বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • হিমেল আশরাফের সিনেমায় শাকিব, নতুন "তাণ্ডব" কি আসছে?

    হিমেল আশরাফের সিনেমায় শাকিব, নতুন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রে শাকিব খান মানেই বক্স অফিসে উত্তেজনা ও আলোচনার ঝড়। তার সিনেমা হলে মুক্তি পেলে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল নামে, আর বক্স অফিসের ব্যবসা তুঙ্গে ওঠে।

    কয়েক বছর ধরে ক্যারিয়ার ও ইন্ডাস্ট্রির কিছু উত্থান-পতনের পর, শাকিব অভিনয় করেন ‘প্রিয়তমা’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বাংলাদেশসহ আন্তর্জাতিক বক্স অফিসে অসাধারণ ব্যবসা করে এবং শাকিবের ক্যারিয়ারে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে রেকর্ড স্থাপন করে।

    ছবিতে ভারতের নায়িকা ইধিকা পাল সহ শাকিবের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন হিমেল আশরাফ, যিনি তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়েই সাফল্যের ইতিহাসে স্থান করে নেন।

    নতুন খবর হলো, আবারও একসঙ্গে সিনেমা করতে যাচ্ছেন শাকিব-হিমেল জুটি। নায়ক-পরিচালকের এই যুগলবন্দীর গুঞ্জনে বেশ সরব ঢালিউড। হবে নাকি সেই ‘প্রিয়তমা’র মতো আরও একটা ম্যাজিক? জবাব তো মিলবে গুঞ্জন সত্যি হলে।

    এই গুঞ্জনের সূত্রপাত ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলের হাত ধরে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

    চলচ্চিত্র সংশ্লিষ্টদের একটি অংশের ধারণা, জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন এই প্রযোজক। সেটিই পরিচালনা করবেন হিমেল আশরাফ।

    এ আলোচনাও হচ্ছে যে ‘তাণ্ডব’ সিনেমার সিক্যুয়েলটি রায়হান রাফীর পরিবর্তে হিমেল আশরাফকে দিয়ে নির্মাণ করাবেন প্রযোজক শাকিল। ‘তাণ্ডব ২’ নামেই ছবিটি মুক্তি পাবে শাকিব খানের সঙ্গে দেশ-বিদেশের একঝাঁক তারকা নিয়ে।

    যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ছবিটি ঘিরে দর্শক ও ভক্তদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

    বিশ্বস্ত সূত্রের ইঙ্গিত অনুযায়ী, পরিকল্পনাধীন এই সিনেমাটি আগামী বছরে যেকোনো বড় উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হতে পারে। সবকিছু চূড়ান্ত হলে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন