বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • অভিনয়ে দীর্ঘ অবদানের স্বীকৃতি, পদ্মশ্রী পেলেন আর মাধবন

    অভিনয়ে দীর্ঘ অবদানের স্বীকৃতি, পদ্মশ্রী পেলেন আর মাধবন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেতা আর মাধবনের জন্য রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ছিল স্মরণীয়। কারণ, ভারতের সরকারের পদ্ম পুরস্কারের নতুন তালিকায় তার নাম ঘোষণা করা হয়েছে। সিনেমা জগতে দীর্ঘদিনের অবদান ও বহুমুখী অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। এই ঘোষণা প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে শুভেচ্ছার ঢেউ।

    বলিউডের সহকর্মী থেকে শুরু করে ভক্ত, শুভানুধ্যায়ী ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা মাধবনকে অভিনন্দন জানান। কেউ তার অভিনয়জীবনের নানা সাফল্যের কথা স্মরণ করেন, কেউ আবার বলেন এই সম্মান বহু আগেই তার প্রাপ্য ছিল। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে আবেগ, গর্ব আর ভালোবাসার বার্তা।

    ভারতের প্রজাতন্ত্র দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে  সোমবার (২৬ জানুয়ারি) একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করেন ‘পদ্মশ্রী’ জয়ী এই অভিনেতা। মাধবন লেখেন, পদ্মশ্রী প্রাপ্তি তার কাছে ভীষণ সম্মানের এবং এই স্বীকৃতি স্বপ্নাতীত। পরিবারের সমর্থন, মেন্টরদের দিকনির্দেশনা এবং দর্শকদের ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। শুভাকাঙ্খীদের ভালো কামনা, সাধারণ মানুষের উৎসাহ এবং ঈশ্বরের কৃপাকেই এই সাফল্যের মূল শক্তি।

    পোস্টে আরও বলেন, তার যাত্রাপথে যাদের যতটুকু অবদান রয়েছে, তাদের প্রত্যেকের কাছেই তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তিনি স্পষ্ট করে জানান, পদ্মশ্রীকে তিনি শুধু একটি পুরস্কার হিসেবে দেখছেন না, বরং এটি তার কাছে একটি গুরুদায়িত্ব।

    শেষাংশে মাধবন প্রতিশ্রুতি দেন, তিনি আজীবন এই সম্মান গভীর শ্রদ্ধার সঙ্গে বহন করবেন এবং ভবিষ্যতেও সততা, নম্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। সব শুভাকাঙ্খীকে ব্যক্তিগতভাবে জবাব দিতে না পারার জন্য সময় চেয়ে খুব শিগগিরই কথা বলার আশ্বাসও দেন এই অভিনেতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন