বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সিনেমা থেকে দূরে, ব্যবসায় মনোযোগী অনন্ত জলিল

    সিনেমা থেকে দূরে, ব্যবসায় মনোযোগী অনন্ত জলিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অনন্ত জলিলকে সাধারণত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক হিসেবে চেনা যায়। তবে তার আরেকটি পরিচয়ও রয়েছে—তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। রাজধানীর নিকটস্থ সাভারে তার ফ্যাক্টরিটি অবস্থিত। এক সময় এখানে প্রায় ১২ হাজার শ্রমিক কাজ করলেও বর্তমানে সংখ্যাটি কমে হয়েছে মাত্র চার হাজারে। এই ব্যবসায়িক সংকট এখন কঠিন বাস্তবতা হিসেবে অনন্ত জলিলের সামনে দাঁড়িয়েছে।

    আলোচিত এই তারকার এখন সম্পূর্ণ মনোযোগ ব্যবসার দিকে। দুর্দশা কাটাতে আপাতত সেখানেই সময় দিতে চাচ্ছেন। এ কারণে সাময়িক সময়ের জন্য সিনেমাকে বিদায় জানাচ্ছেন তিনি। অনন্ত জলিলের ভাষ্যমতে―ব্যবসার পরিস্থিতি এতটাই খারাপ যে, আপাতত অভিনয় নিয়ে কোনো চিন্তা করছি না। এমনকি পেন্ডিং কাজও শেষ করা সম্ভব হবে না।

    এ অভিনেতা বলেন, সিনেমা করলেও আমি কখনোই সিনেমার জন্য পাগল ছিলাম না। শুটিংয়ের ফাঁকেও নিয়মিত ব্যবসার খোঁজ-খবর রাখতাম। ব্যবসা একটি ভালো পর্যায়ে না ফেরা পর্যন্ত সিনেমায় ফেরা এখন যুক্তিসংগত নয়।

    ‘মোস্ট ওয়েলকাম’ ও ‘দিন দ্য ডে’র এ নায়ক ও প্রযোজক বলেন, যখন কোনো কাজে সংকট দেখা দেয়, তখন ওই সংকট কাটিয়ে উঠার দিকে মনোযোগ দেয়াই আমার স্বভাব। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এ অবস্থায় সিনেমা নিয়ে ব্যস্ততা থাকলে ব্যবসার পরিস্থিতি সামনে আরও কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন অনন্ত জলিল। ক্যারিয়ারের শুরু থেকেই তার প্রতিটি সিনেমায় ছিলেন স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষা। অভিনেতা জানান, ভবিষ্যতে কোনো সিনেমা করলে দু’জন একসঙ্গে করবেন। না হলে দু’জনের কেউই করবেন না। সিনেমা তাদের পেশা নয়, এটি শখের কাজ।

    এদিকে অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার কাজ এখনো শেষ হয়নি। পাশাপাশি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের একটি সিনেমার মহরত হলেও এখনো এর শুটিং শুরু হয়নি। এসব সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে তিনি বলেন, ভালো সময় এলে তখন এসব কাজ সম্পন্ন করব, না এলে করব না।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন