বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • নতুন প্রচারাভিযান ও দায়িত্বে সাবিলা নূর

    নতুন প্রচারাভিযান ও দায়িত্বে সাবিলা নূর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর নাটক ও ওটিটিতে সফলতার পর সিনেমাতেও নিজের প্রতিভা দেখিয়েছেন। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ ছবিতে নাচ ও অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনেও তিনি বেশ সক্রিয় এবং বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    সেই ধারাবাহিকতায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।

    দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত থাকলেও, নতুন পরিচয়ে কলিন আধুনিকতা, উন্নত কার্যকারিতা এবং ভোক্তাদের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি।

    সাবিলা নূর এই নতুন দায়িত্ব প্রসঙ্গে বলেন, ‘পরিচ্ছন্ন ঘর আমাদের মন ভালো করে দেয়। কলিন খুব সহজেই গ্লাসসহ নানা সারফেসে ঝকঝকে শাইন এনে দেয়। এমন একটি পরিচিত ব্র্যান্ডের নতুন যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত।’

    সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ জানান, ‘মিস্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর শুধু নাম পরিবর্তন নয়। এটি বাংলাদেশ থেকে বৈশ্বিক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশল। নতুন ফর্মুলেশন ও সাবিলা নূরের সঙ্গে এই যাত্রার মাধ্যমে আমরা ২০২৬ সালে শাইন ক্যাটাগরিকে নতুনভাবে উপস্থাপন করতে চাই।’

    কলিন ব্র্যান্ডের এই নতুন যাত্রা সাবিলা নূরের জনপ্রিয়তা, আত্মবিশ্বাস ও তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগকে কাজে লাগিয়ে ব্র্যান্ডকে আরও প্রাণবন্ত ও আধুনিকভাবে উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন