বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সত্যিই জেনিফার বিয়ে করছেন আবার?

    সত্যিই জেনিফার বিয়ে করছেন আবার?
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১২ সালে ভালোবেসে টেলি অভিনেতা করণ সিং গ্রোভার-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায় ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

    বিয়ের সময় ভক্ত ও মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন জেনিফার ও করণ। তবে ব্যক্তিগত কারণে এবং পারস্পরিক সামঞ্জস্যের অভাবে তাদের সংসার দীর্ঘায়িত হয়নি।

    এরপর করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। কিন্তু জেনিফার সেই সময় থেকে একা রয়েছেন। যদিও পেশাগত দিক থেকে তিনি এখনো টেলিভিশন এবং বিনোদন জগতে সক্রিয়।

    জেনিফারের এই ব্যক্তিগত যাত্রা অনেক ভক্তের কাছে অনুপ্রেরণারও উৎস। তিনি প্রমাণ করেছেন, সম্পর্ক শেষ হলেও ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়া সম্ভব।

    টেলিভিশন অঙ্গনে জেনিফারের জনপ্রিয়তা এখনও অটুট। ভক্তরা নিয়মিত তাঁর নতুন ধারাবাহিক ও প্রজেক্টগুলোর আপডেটের জন্য উন্মুখ থাকেন।

    বলিপাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় করণের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জেরেই নাকি জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন করণ। যদিও এই বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি জেনিফারকে।

    এবার আবারও জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মুম্বাইয়ের টালিপাড়ায়।

    JENNIFER WINGET | Priyanka Jain Official – Luxury Your Way Pvt Ltd

    গুঞ্জন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গায়ে’-এর সহ-অভিনেতা করণ ওয়াহির সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার সূত্র ধরেই এই জল্পনা আরো জোরদার হয়েছে।
    Jennifer Winget Looks Freaking Hot In Black In Her Latest ...

    তবে এই গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন করণ ওয়াহি নিজেই। নিজের ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি লেখেন, “সস্তা প্রচার করে আমাদের আরো জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।


    এতেই থামেননি অভিনেতা। জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে তিনি আরো লেখেন, “কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।”

    করণ ওয়াহির এই মন্তব্যেই স্পষ্ট, জেনিফারের সঙ্গে বিয়ের জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি। ফলে আপাতত এই গুঞ্জনকে নিছকই রটনা বলেই মনে করছেন অনেকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন