শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বলিউডের রণবীর সিংয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের

    বলিউডের রণবীর সিংয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী প্রশান্ত মেঠাল থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, বুধবার (২৮ জানুয়ারি)বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

    জানা যায়, কয়েক মাস আগে ভারতের গোয়ার ঋষভ শেঠীর সিনেমা ‘কান্তারা’র প্রচারণারে অনুষ্ঠানে অংশ নেন রণবীর। সেখানেই মঞ্চে উঠে সিনেমার চামুণ্ডাদেবীর অভিনয় করে দেখান। অভিনয় শেষে চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে সম্বোধন করেন রণবীর।

    বিষয়টিতে আপত্তি জানান আইনজীবী প্রশান্ত মেঠাল। তার দাবি, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯, ও ৩০২ ধারায় এটি অপরাধ।  কর্নাটকের চামুণ্ডাদেবীর অভিনয় করতে গিয়ে তিনি আদতে দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করেছেন।

    এ ঘটনায় অবশ্য পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠী জানান, তিনি  দর্শকাসন থেকে বার বার রণবীরকে চামুণ্ডাদেবীর অভিনয় করতে নিষেধ করেন। কিন্তু সে বারণ শোনেননি রণবীর।

    এদিকে অনিচ্ছাকৃত ঘটে যাওয়া এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রণবীর সিং। এতে ঘটনার নিষ্পত্তি হয়নি। উল্টো থানায় এফআইআর দায়ের হয়েছে নায়কের বিরুদ্ধে। এফআইআর নিয়ে অবশ্য এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন