বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সেলিব্রেটিরা ‘সফট টার্গেট’, সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা: শুভশ্রী

    সেলিব্রেটিরা ‘সফট টার্গেট’, সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা: শুভশ্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলকাতার বনগাঁয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পর এবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও প্রতিক্রিয়া জানিয়েছেন। মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীর হেনস্তার ঘটনায় নেটদুনিয়া যখন তোলপাড়, তখন শুভশ্রী সহকর্মীদের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছেন।

    একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভশ্রী বলেন, শিল্পীদের সম্মান নিয়ে কোনো ছিনিমিনি খেলা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, সম্প্রতি দেখা যাচ্ছে সেলিব্রেটিরা, বিশেষ করে নারী তারকারা মানুষের কাছে ‘সফট টার্গেট’ হয়ে পড়ছেন।

    শুভশ্রী বলেন, বিগত কিছু সময় ধরে আমরা লক্ষ্য করছি যে নারী শিল্পীরা মানুষের কাছে অতিরিক্ত লক্ষ্যবস্তু হয়ে যাচ্ছেন। এটা কি আমরা মেনে নিচ্ছি? কি আমরা এমন আচরণের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি?

    তিনি আরও বলেন, যা ঘটছে তা কোনোভাবেই কাম্য নয়। আমাদের সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা। আমরা প্রত্যেকে একজন শিল্পী এবং সম্মানের জন্য কাজ করি। পারিশ্রমিক পাওয়াটা ভিন্ন কথা, কিন্তু যারা আমাদের পারিশ্রমিক দেন তারা আমাদের মাথা কিনে নেননি।

    শুভশ্রী সামাজিক দায়িত্বের কথাও উল্লেখ করেন, যারা সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেন, তাদের বলতে চাই—এই সমাজটা আপনাদেরও। সমাজকে সুস্থ রাখা শুধু আমাদের দায়িত্ব নয়, এটি আপনাদেরও দায়। তাই যা করবেন, একটু ভেবে-চিন্তে করবেন।

    উল্লেখ্য, ২৯ জানুয়ারি মিমি চক্রবর্তীকে হেনস্তার দায়ে অভিযুক্ত তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বনগাঁর ওই অনুষ্ঠানে মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যে মিমিকে নামিয়ে দেওয়া হয়েছিল, যা নিয়ে এখনও টালিপাড়ায় ক্ষোভ বিরাজ করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন