বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • কলকাতায় ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন জয়া

    কলকাতায় ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন জয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন বছরের শুরুতেই ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করলেন অভিনেত্রী জয়া আহসান। কলকাতার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ডে সমালোচকদের ভোটে সেরা অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পেলেন তিনি।

    জয়া এই পুরস্কার পান চলচ্চিত্র ‘পুতুলনাচের ইতিকথা’-তে অনবদ্য অভিনয়ের জন্য। ছবিটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি, এবং পুরস্কার জয়ের আনন্দের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন জয়া। তিনি লেখেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি আনন্দ ও গর্বের। কৃতজ্ঞ ও অভিভূত।

    জয়ার এই সাফল্যে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং ভক্তরা তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

    ছবিটি নির্মিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে, যা প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৩৪-৩৫ সালে। চলচ্চিত্রটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত বছরের আগস্টে।

    ছবিতে জয়া কুসুম চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আবীর চট্টোপাধ্যায় (শশী), পরমব্রত চট্টোপাধ্যায় (কুমুদ), ধৃতিমান চট্টোপাধ্যায় (যাদব) ও অনন্যা চট্টোপাধ্যায় (সেনদিদি)।

    এক সাক্ষাৎকারে জয়া বলেছেন, আমাদের সমাজে নারীকেই বরাবর কামনা ও বাসনার বস্তু হিসেবে দেখানো হয়েছে। কিন্তু কুসুমের নিজের ইচ্ছে, অনুভূতি এবং কামনা রয়েছে, যা সে আড়াল করে না। কুসুম একটি খোলা বইয়ের মতো চরিত্র—তার মন, শরীর ও আত্মা একই সুরে বাঁধা। তিনি আরও উল্লেখ করেন, কুসুম এমন এক নারী চরিত্র, যা শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করতে সক্ষম এবং সতেজ ও খোলা মন নিয়ে নিজের অবস্থান প্রকাশ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন