বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • বিনোদন থেকে ব্যবসা: স্বর্ণের বাজারে তামান্না

    বিনোদন থেকে ব্যবসা: স্বর্ণের বাজারে তামান্না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবার নাম লিখিয়েছেন জুয়েলারি ব্যবসায় ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া । নিজ উদ্যোগে তিনি শুরু করেছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড— ‘তামান্না ফাইন জুয়েলারি’। এই ব্র্যান্ডের ফাউন্ডার ও ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন তামান্না নিজেই।

    এই ব্র্যান্ডে ১৪ ও ১৮ ক্যারেট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং রত্নপাথর দিয়ে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় ও ক্যাজুয়াল ডিজাইনের জুয়েলারি, যা দৈনন্দিন স্টাইলের সঙ্গে সহজেই মানানসই।

    অভিনেত্রী জানান, ‘উৎসবের বাইরে’—এই ধারণাকে সামনে রেখেই ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর জন্ম। তার ভাষায়, জুয়েলারি বা অলংকার বরাবরই তার ভীষণ প্রিয়। তবে সব সময়ই অলংকার পরার ক্ষেত্রে উপলক্ষের বিষয়টি ভাবনায় আসত। সেই জায়গা থেকেই এমন একটি ব্র্যান্ড তৈরির চিন্তা, যেখানে কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই প্রতিদিনের ব্যবহারের উপযোগী জুয়েলারি পাওয়া যাবে।

    তামান্নার মতে, জুয়েলারি হওয়া উচিত একজন মানুষের ব্যক্তিত্বের অংশ—যা তার মনের ভাব প্রকাশ করবে এবং তাকে পরিপূর্ণ অনুভূতি দেবে।

    কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই জুয়েলারিপ্রেমীদের নিত্যদিনের স্টাইলের কথা ভেবেই এই উদ্যোগ। তামান্না ভাটিয়া ও তার বাবা সন্তোশ ভাটিয়ার যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই ব্র্যান্ডের ডিজাইন, প্রোডাকশন ও রিটেইলের দায়িত্ব তারা নিজেরাই সামলাচ্ছেন।

    বর্তমানে দুটি থিম অনুসরণ করে ‘হাফ অ্যান্ড হাফ’, ‘দ্য ফ্লিক’ এবং ‘প্লাম্পসিয়াস’—এই তিনটি মূল সংগ্রহ বাজারে এনেছে ‘তামান্না ফাইন জুয়েলারি’। ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোর খোলা হয়েছে জুহু, মুম্বাইয়ে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন