বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • দায়িত্বশীল স্বামী পেয়ে কৃতজ্ঞ শবনম ফারিয়া

    দায়িত্বশীল স্বামী পেয়ে কৃতজ্ঞ শবনম ফারিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি স্বামীকে নিয়ে নিজের কৃতজ্ঞতার কথা জানিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া । শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘স্বামীকে দায়িত্বশীল হতে দেখে, একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখে আমার মন কৃতজ্ঞতায় ভরে ওঠে। আল্লাহ আমাকে যে সহজ-সরল ও নিষ্ঠাবান একজন মানুষ উপহার দিয়েছেন, তা এই সময়ে নিঃসন্দেহে তাঁর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত।’

    বিয়ে নিয়ে আগে কিছু অনাগ্রহও ছিল শবনমের। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি অনাগ্রহী ছিলাম। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। ইনশা আল্লাহ, এখন থেকে সব কিছু ভালোই হবে।’”

    নতুন ঘরে ওঠার অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই কয়েক দিনের মধ্যে আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি-আর তাতেই আমার জীবন সত্যিই সার্থক মনে হচ্ছে।”

    গত বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছেন শবনম ফারিয়া। তার স্বামী তানজিম তৈয়ব, রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

    শবনমের এই আবেগঘন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে-বাস্তব সুখ মানেই পারস্পরিক দায়িত্ব, আন্তরিকতা এবং বিশ্বাসের সঙ্গে গড়া সংসার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন