বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ভার্চুয়াল দুনিয়া থেকে বিদায়ের পথে আলিয়া ভাট

    ভার্চুয়াল দুনিয়া থেকে বিদায়ের পথে আলিয়া ভাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট ভার্চুয়াল দুনিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরত্ব রাখতে চান । সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, মা হওয়ার পর থেকে সোশ্যার মিডিয়া থেকে বিদায় নেয়ার ইচ্ছা প্রায়ই মনে আসে আলিয়ার। যে কারণে প্রায়ই নিজের একাধিক অ্যাকাউন্ট ডিলেট করে দিতেও ইচ্ছা হয় তার।

    কারণ হিসেবে আলিয়া উল্লেখ করেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার কোনো কাজের মনোযোগ নষ্ট করে। একই সঙ্গে জীবনের অনেক মূল্যবান সময় এতে নষ্ট হয়।

    কিন্তু ভক্তদের কথা ভেবে ভার্চুয়াল জগৎ থেকে বিদায় নিতে পারেন না তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সোশ্যাল মিডিয়া হলো একমাত্র মাধ্যম যেখানে ভক্তদের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। দুই পক্ষই নিজেদের অনুভূতি একে অন্যকে জানাতে পারেন। আর এ কথা ভাবলেই আর সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নেয়া থেকে আমি পিছিয়ে যাই।

    প্রসঙ্গত, বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আলিয়া ভাট বিদায় না নিলেও এর ব্যবহার ও পরিসর কমিয়ে এনেছেন অভিনেত্রী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘ফলো’ করার জন্য অনুমতি প্রয়োজন হয়। তার লেটেস্ট ইনস্টা ‘আপডেট’ বা ‘আপলোড’ও এখন আর কেউ চাইলেই দেখতে পারেন না।  


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন