বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ঢাবিতে ৫০ টাকায় নতুন-পুরনো সিনেমা দেখার সুযোগ

    ঢাবিতে ৫০ টাকায় নতুন-পুরনো সিনেমা দেখার সুযোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’, যেখানে একসঙ্গে প্রদর্শিত হবে বাংলাদেশের নতুন ও পুরনো সিনেমা। উৎসবটি ৩ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে পাঁচ দিন ধরে চলবে।

    উৎসবের প্রতিটি সিনেমার টিকিট মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। প্রতিদিন সকাল ৯টা থেকে টিএসসির প্রবেশমুখে টিকিট পাওয়া যাবে।

    ঢাবির এই উৎসব সাজানো হয়েছে কালজয়ী পুরোনো ছবি ও সাম্প্রতিক সময়ের আলোচিত নতুন সিনেমার সমন্বয়ে। ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘দেয়া নেয়া’র মতো ক্লাসিক ছবির পাশাপাশি প্রদর্শিত হবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এর মতো নতুন প্রজন্মের সিনেমা।

    এমনকি হলে মুক্তির অপেক্ষায় থাকা ছবিও থাকছে এবারের আয়োজনে।

    উৎসবজুড়ে প্রদর্শিত হবে ২০টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

    ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হবে উৎসব। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি সময়সূচিতে সিনেমা দেখানো হবে। সেগুলো হলো সকাল ১০টা, দুপুর ১২টা ৩০ মিনিট, বেলা ৩টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

    দিনভিত্তিক সিনেমা তালিকা
    ৪ ফেব্রুয়ারি: ‘দেয়া নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’, ‘তাণ্ডব’
    ৫ ফেব্রুয়ারি: ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ (হলে মুক্তির অপেক্ষায়)
    ৬ ফেব্রুয়ারি: ‘মেঘের অনেক রঙ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘নীলচক্র’, ‘অন্যদিন’
    ৭ ফেব্রুয়ারি: ‘হারমোনিয়াম’, ‘মুক্তির গান’, ‘এশা মার্ডার’, ‘উৎসব’
    ৮ ফেব্রুয়ারি (শেষ দিন): সকাল ১০টায় ‘নয়নের আলো’, দুপুর ১২টা ৩০ মিনিটে ‘ধর’, বেলা ৩টা ৩০ মিনিটে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘ধ্যাৎ’।

    উৎসবের সমাপনী প্রদর্শনী হবে পশ্চিমবঙ্গের আলোচিত সিনেমা ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন