বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ভক্তদের জন্য সুখবর: ভিন ডিজেল প্রস্তুত শেষ রেসের জন্য

    ভক্তদের জন্য সুখবর: ভিন ডিজেল প্রস্তুত শেষ রেসের জন্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সমাপ্তি দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন । দীর্ঘ ২৫ বছরের যাত্রায় একের পর এক দারুণ কার রেসিং এবং অ্যাকশন দিয়ে দর্শকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। এবার ভিন ডিজেল ঘোষণা করেছেন, সিরিজের শেষ পর্ব ‘ফাস্ট ফরএভার’ ২০২৮ সালের ১৭ মার্চ মুক্তি পাবে।খবর ভ্যারাইটির।

    সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই খবর শেয়ার করেছেন অভিনেতা নিজেই। পোস্টের সাথে তিনি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ফিল্ম ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এ তার সহ-অভিনেতা প্রয়াত পল ওয়াকারকে নিয়ে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে ছিল, কেউ বলেনি যে রাস্তাটা সহজ হবে… কিন্তু সেটাই আমাদের রাস্তাটা। যা আমাদের সংজ্ঞায়িত করেছে এবং যা আমাদের উত্তরাধিকার হয়ে দাঁড়িয়েছে… এবং একটি উত্তরাধিকার… চিরকাল থাকে।

    ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ গত ২৫ বছরে আয় করেছে ৭.৩ বিলিয়ন ডলার, যা ইউনিভার্সাল স্টুডিওর সবচেয়ে লাভজনক এবং দীর্ঘ চলমান ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০১৫ সালের ‘ফিউরিয়াস ৭’ ছিল সবচেয়ে বেশি আয় করা সিনেমা, যা বিশ্বব্যাপী আয় করেছে ১.৫ বিলিয়ন ডলার। ২০২৩ সালের ‘ফাস্ট এক্স’ সিনেমাটিও আয় করেছে ৭০৪ মিলিয়ন ডলার।

    ছবিটির পরিচালনায় লুই লেতেরিয়ের (দ্য ট্রান্সপোর্টার), স্ক্রিপ্ট লিখছেন ক্রিস্টিনা হডসন (দ্য ফ্ল্যাশ, বম্বলবি) এবং ওরেন উজিল (দ্য লস্ট সিটি, ২২ জাম্প স্ট্রিট)।

    উল্লেখ্য, ২০২৩ সালের ‘ফাস্ট এক্স’-এর শেষ দৃশ্যে ডমিনিক টোরেটো (ভিন ডিজেল) এবং তার ছেলে লিটল ব্রায়ান (লিও আবেলো পেরি) এক বিস্ফোরণ থেকে পালানোর চেষ্টা করতে থাকেন। সিনেমার শেষে একটি বড় ক্লিফহ্যাংগার রয়ে যায়, যার মাধ্যমে হবস (ডোয়েন জনসন) এবং গিসেল (গাল গ্যাডট) এর প্রত্যাবর্তনের ইঙ্গিত দেওয়া হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন