বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ উন্মুক্ত

    নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ উন্মুক্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুক্তি পেয়েছে নেপালের মুস্তাং জেলার বিভিন্ন স্থানে শুটিং করা মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ । গানটি গেয়েছেন সংগীতশিল্পী কোনাল ও নিলয়। মিউজিক ভিডিওতে মডেল ও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং ফররুখ আহমেদ রেহান।

    শনিবার (৩১ জানুয়ারি) গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। নতুন গান প্রশংসা কুড়াচ্ছে সংগীতপ্রেমী দর্শকের।

    ‘ও জান’র শুটিং হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত এক স্বপ্নের শহর জমসম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ জমসম বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন।

    নতুন প্রকাশিত গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। নির্মাণে আবারও রয়েছেন তানিম রহমান অংশু।
     
    গানটিকে ‘পিউর রোমান্টিক’ বলেই উল্লেখ করেছেন গানচিল মিউজিকের কর্ণধার ও গীতিকার আসিফ ইকবাল। তার ভাষ্য,
    ‘ও জান’-এ থাকছে জেনজি সময়ের এক নিটল প্রেমের গল্প। যেখানে কথা, সুর, কণ্ঠ আর দৃশ্যায়নের প্রতিটি স্তরে থাকছে নতুন সংযোজন।

    প্রসঙ্গত, নতুন বছরকে ‘ও জান’ দিয়ে বরণ করে নেয়ার পরিকল্পনা থাকলেও সার্বিক পরিস্থিতির কারণে তা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তাই বছরের প্রথম মাসের শেষ দিন ৩১ জানুয়ারিতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় প্রত্যাশিত এ মিউজিক্যাল ফিল্ম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন