বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • জামায়াতের প্রচারণায় হলিউডের বিতর্কিত সিরিজের ছাপ

    জামায়াতের প্রচারণায় হলিউডের বিতর্কিত সিরিজের ছাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উচ্চমাত্রার সহিংসতা, নগ্নতা, যৌন দৃশ্য এবং শরীরিক ও মানসিক নির্যাতনের বিষয়বস্তু প্রদর্শনের কারণে বিতর্কিত হলিউড সিরিজ ‘গেম অব থ্রোন্স’। বিশ্বজুড়ে এটি দর্শকপ্রিয় হলেও, সেই সিরিজের থিম ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে।

    চট্টগ্রামের বড়পোল ও চকবাজার এলাকায় দেখা গেছে ‘গেম অব থ্রোন্স’ স্টাইলে ব্যানার বাসানো হয়েছে জামায়াতের আমিরের। ব্যানারে লেখা ছিল ‘উইন্টার ইজ কামিং’। সেখানে শফিকুর রহমানকে তলোয়ার হাতে দাঁড়িয়ে দেখানো হয়েছে। নিচে উল্লেখ ছিল ‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

    সামাজিক মাধ্যমে এই ব্যানার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

    জামায়াতের নেতারা ব্যানারের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক অস্বীকার করেছেন। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় গণমাধ্যমে জানান, সামাজিক মাধ্যমে কয়েকটি ফ্যান পেজের মাধ্যমে ছবি ভাইরাল হওয়ার পর কেউ এগুলো প্রিন্ট করে ব্যানার আকারে লাগিয়েছে। এটি সাংগঠনিক উদ্যোগ নয়, বরং ফ্যান বেইজের উদ্দীপনা মাত্র।

    চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরীও নিশ্চিত করেছেন, সংগঠনের পক্ষ থেকে এমন কোনো ব্যানার লাগানো হয়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে।

    গেম অফ থ্রোন্স-এর মূল থিম ‘উইন্টার ইজ কামিং’ নর্থ জনপদে আসন্ন শীত ও বিপদের সতর্কবার্তা দেয়। এটি স্টার্ক পরিবারের দায়িত্ব ও শৃঙ্খলা রক্ষা, এবং নাইট কিং ও হোয়াইট ওয়াকারদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্য ও জোট গঠনের প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে। ব্যানারটি যদিও রাজনৈতিক উদ্দেশ্য নয়, তবে সামাজিক মাধ্যমে তা আলোচনার জন্ম দিয়েছে।

    শফিকুর রহমান বর্তমানে দেশব্যাপী নির্বাচনি সফরে রয়েছেন। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রাম পৌঁছান। সফরের অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালী, সদর, চট্টগ্রামের লোহাগাড়া, পদুয়া, সীতাকুণ্ড ও বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন