বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মুম্বাইয়ে বলিউড পরিচালককে লক্ষ্য করে হামলা, তদন্তে গ্যাংয়ের ছায়া

    মুম্বাইয়ে বলিউড পরিচালককে লক্ষ্য করে হামলা, তদন্তে গ্যাংয়ের ছায়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে হত্যার উদ্দেশ্যে দুঃসাহসিক গুলিবর্ষণ চালানো হয়েছে, এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম। দীর্ঘদিন ধরে পরিকল্পিত এই হামলায় বলিউড তারকামহলে নিরাপত্তা শঙ্কা জেগে উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী।

    ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, রোহিত শেঠিকে হত্যার মূল ষড়যন্ত্র করেছিলেন গ্রেপ্তার হওয়া সমর্থ শিবসরণ এবং পলাতক অভিযুক্ত শুভম লোঙ্কার। শুভম লোঙ্কারের নির্দেশেই একটি স্কুটারে করে দুষ্কৃতকারীরা পরিচালকের বাড়ির সামনে পৌঁছায় এবং গুলিবর্ষণ করে। এ ঘটনায় আদিত্য জ্ঞানেশ্বর, আনন্দ মারোতে ও সিদ্ধার্থ দীপকসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

    এই হামলার পর সামাজিক মাধ্যমে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে এটিকে শুধু একটি ‘ট্রেলার’ হিসেবে উল্লেখ করে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তী গুলি বাড়ির বাইরে নয় বরং সরাসরি বুকে চালানো হবে।

    পুরো বলিউডকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে জানানো হয়েছে, তাদের কথা না শুনলে পরিণতি বাবা সিদ্দিকীর চেয়েও ভয়াবহ হবে। রোহিত শেঠির নিরাপত্তারক্ষীও এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছেন।

    এদিকে বলিউড তারকাদের লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে অভিনেতা সালমান খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং তার বাড়ির সামনে গুলিবর্ষণ করা হয়েছে। এছাড়া গত বছর মুম্বাইয়ের প্রভাবশালী রাজনীতিক বাবা সিদ্দিকীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। অভিনেতা দিশা পাটানি এবং কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁ ঘিরেও এই গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যায়। এই ঘটনার পর পুরো বলিউডে এখন আতঙ্ক বিরাজ করছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন