বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি জয় দালাই লামার

    লস অ্যাঞ্জেলেসে গ্র্যামি জয় দালাই লামার
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা এবার প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে এই অর্জনের মাধ্যমে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন।

    রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিট) অনুষ্ঠিত এবারের গ্র্যামিতে ‌‘বেস্ট অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে বিজয়ী হন দালাই লামা। তার অডিও অ্যালবাম ‘ম্যাডিটেশন: দ্য রিফলেকশন অব হিস হোলিনেস দ্য দালাই লামা’–এর জন্য এই সম্মাননা দেওয়া হয়।


    গ্র্যামি জেতার পর দালাই লামা বলেন, এই স্বীকৃতি শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, বরং মানবজাতির সামষ্টিক দায়িত্ব ও সংহতির প্রতিফলন। তিনি আরও বলেন, শান্তি, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধের প্রতি এই সম্মান মানুষের কাছে একটি বার্তা হিসেবে পৌঁছাবে।

    বিশ্বজুড়ে তার ভক্ত ও অনুসারীরা এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন। অনেকেই এটিকে ধ্যান ও আধ্যাত্মিক শিক্ষা প্রসারে একটি নতুন দিক হিসেবে দেখছেন।


    সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে দালাই লামার প্রতিদ্বন্দ্বী ছিলেন কেথি গারভার, ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন ও ফ্যাব মরভান।

    দালাই লামার প্রকল্পটিতে সহযোগিতা করেছেন সারোদ বাদক আমজাদ আলী খান এবং তার ছেলে আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। এই অ্যালবামের বৃক্ততায় দালাই লামা ভারতীয় ধ্রুপদি সংগীত মিশিয়ে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা ফুটিয়ে তুলেছেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন