বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • জ্যোতির্ময়ী জানালেন, দেব নাকি শাকিব—কে বেশি সিরিয়াস

    জ্যোতির্ময়ী জানালেন, দেব নাকি শাকিব—কে বেশি সিরিয়াস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এ অভিনয় করছেন ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু। টালিউডের দেবের বিপরীতে বড় পর্দায় অভিষেকের পর এটি তার দ্বিতীয় সিনেমা।

    ওপার বাংলার এই অভিনেত্রী ছোটপর্দার জনপ্রিয়তার রেশ ধরে এখন বড় পর্দায় নিজের অবস্থান শক্ত করছেন। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দুই বাংলার শীর্ষ দুই নায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

    দেব ও শাকিবের মধ্যে কাজের কোনো পার্থক্য লক্ষ্য করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুই তারকাই অত্যন্ত বিনয়ী এবং কঠোর পরিশ্রমী।

    জ্যোতির্ময়ী বলেন, দেবদা শুটিং সেটে এলে বোঝা যায়। খুব মজা করে। নতুনদের জন্য পরিবেশ খুব সহজ করে দেয়। শাকিব খান খুব ধীরস্থির, শান্ত স্বভাবের । আবার একে বারে যে কথা বলেন না তেমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য।

    টেলিভিশন ধারাবাহিক থেকে উঠে আসা এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। তবে দেবের পর শাকিবের মতো বড় তারকার সাথে কাজ করার সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে তিনি অন্য কোনো কাজ নিয়ে ভাবছেন না এবং পুরো মনোযোগ ‘প্রিন্স’ সিনেমার ওপরই রাখছেন। সিনেমাটির কিছু অংশের শুটিং এখনো বাকি আছে বলে জানা গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন