শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নব্বইয়ের দশকের ছোঁয়া, ‘প্রিন্স’-এ ফারিণের অভিনয়

    নব্বইয়ের দশকের ছোঁয়া, ‘প্রিন্স’-এ ফারিণের অভিনয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং সিনেমায় তার চরিত্রের বিষয়ে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন।

    ফারিণ জানান, তার চরিত্রটি প্রথমবারের মতো সম্পূর্ণ বিনোদনধর্মী এবং গ্ল্যামার ও বিভিন্ন স্তর সমৃদ্ধ। নব্বইয়ের দশকের আভাস ফুটবে সিনেমায়, যদিও তিনি ওই সময় জন্মাইনি। চরিত্রটি প্রত্যেক দৃশ্যে নতুনভাবে উন্মোচিত হবে, যা তাকে এই কাজটি করতে আগ্রহী করেছে।

    তিনি আরও উল্লেখ করেন, সিনেমায় দ্বিতীয় নায়িকা থাকলেও নিজের চরিত্রের গভীরতার কারণে তিনি প্রজেক্টে যুক্ত হয়েছেন। অ্যাকশন দৃশ্যের সম্ভাবনা থাকলেও এ নিয়ে তিনি এখনও কোনো মন্তব্য করেননি।

    কলকাতার সিনেমা কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিণ জানান, টালিউড অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’-এ কাজের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। ভবিষ্যতে দেবের সঙ্গে কাজের সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে নারাজ।

    ফারিণ বর্তমানে অভিনয়কেই পুরোপুরি মনোনিবেশ করেছেন এবং দর্শকদের সামনে নতুন চমক দেখাতে প্রস্তুত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন