বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’—হামজার গল্প নিয়ে টিজার ভাইরাল

    ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’—হামজার গল্প নিয়ে টিজার ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইতিমধ্যেই বক্স অফিসে হিট হয়েছে নির্মাতা আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তির পর ছবিটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। মুক্তির ৫৯তম দিনেও প্রায় ১৩০০ কোটি রুপি ব্যবসা করেছে এটি। এই সফলতার পর ভক্তদের আগ্রহ ছিল ‘ধুরন্ধর ২’-এর জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান! মঙ্গলবার দুপুর ১২টা ১২ মিনিটে সিক্যুয়েলের টিজার প্রকাশ করা হয়েছে। শিরোনাম: ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

    এ ছবির দ্বিতীয় অধ্যায়ের চিত্রনাট্য সাজানো হয়েছে রণবীর সিং অভিনীত চরিত্র হামজার প্রতিশোধের কাহিনি ঘিরে। মূল সিনেমাটি যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে সিক্যুয়েলের গল্প।

    অভিনেতা রণবীর সিং ও প্রযোজনা প্রতিষ্ঠান জিও স্টুডিওর অফিসিয়াল পেজ থেকে শেয়ার হয়েছে টিজারটি। মূল ছবির শেষদিকে কিছু মন্তাজ দেখানো হয়েছিল। সেই মন্তাজগুলো দিয়েই এবার সিক্যুয়েলের টিজার তৈরি করা হয়েছে। পর্দায় যে হামজার প্রতিশোধ কাহিনি ফুটিয়ে তোলা হবে, সেটাও বেশ আঁচ করা গেছে। থাকছে সাধারণ ছেলে থেকে হামজা হয়ে ওঠার গল্পও।

    মূল ছবির টিজারে রণবীর সিংকে খুব বেশি দেখানো হয়নি, তা নিয়ে দর্শকের একাংশের ক্ষোভ ছিল। এবার আর দর্শকের ক্ষোভের জায়গা দেননি নির্মাতা। কারণ সিক্যুয়েলের টিজারজুড়ে রণবীরকেই দেখা গেছে। একঝলকে দেখা গেছে মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তকে। শেষ ঝলকে জানানো হয়, আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমাটি।

    প্রসঙ্গত, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালেই প্রকাশ্যে এসেছে ধুরন্ধর ২’র ফার্স্টলুক। সেখানে লেখা, ‘এখন আরও খারাপ হওয়ার সময়’! জানা গেছে, পাঁচটি ভাষায় (হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম) বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন