বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মুম্বাই আদালতে ‘ও রোমিও’ নিষিদ্ধের জন্য দরখাস্ত

    মুম্বাই আদালতে ‘ও রোমিও’ নিষিদ্ধের জন্য দরখাস্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের মুম্বাই আদালতে বলিউড অভিনেতা শহিদ কাপুর অভিনীত নতুন সিনেমা ‘ও রোমিও’-র ওপর নিষেধাজ্ঞার দাবি উঠেছে । সিনেমাটি নিয়ে আপত্তি জানিয়েছেন হুসেন উস্তারার কন্যা সনোবর শেখ।

    ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি) সনোবর শেখ আদালতে দাবি করেন,‘ও রোমিও’ সিনেমাটি হুসেন উস্তারার বায়োপিক। অথচ পরিবারের কোনো সদস্যদের কাছেই সিনেমাটি নির্মাণের অনুমতি নেননি এ সিনেমার প্রযোজক ও পরিচালক।

    সনোবর শেখ আদালতে আরও দাবি করেন, অননুমোদিত বায়োপিকে তার বাবাকে একজন গ্যাংস্টার হিসেবে তুলে ধরা হয়েছে। যা হুসেন উস্তারার চরিত্রকে নেতিবাচক করে তুলবে। সিনেমায় মিথ্যা ও ক্ষতিকারক দৃশ্য থাকায় এতে তার পরিবার ও সন্তানদের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তিনি মনে করেন।
     
    সবশেষে তিনি যুক্তি দেন, হুসেন উস্তারা আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা কর্মকর্তাদের অপরাধ প্রতিরোধে সহায়তা করেছিলেন। তাই সিনেমায় তাকে নেতিবাচকভাবে চিত্রিত করা উচিত নয়। উল্লিখিত কারণ দেখিয়ে সিনেমাটি নিষিদ্ধের দাবি তোলেন সনোবর শেখ।

    আদালতে সিনেমাটি নিষিদ্ধের দাবির আগে গত মাসে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। ওই নোটিশে নির্মাতার কাছে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন হুসেন কন্যা।

    এদিকে নির্মাতা বিশাল ভরদ্বাজ বলছেন, সিনেমাটি নির্মাণে পরিবারের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেননি তারা। কারণ তাদের নির্মিত সিনেমাটি  ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ নামে একটি বইয়ের উপর ভিত্তি করে তৈরি। হুসেন জৈদির তার বইটি লেখার সময় অবশ্যই অনুমতি নিয়েছিলেন। তাই বই থেকে সিনেমাটি নির্মাণে আপত্তি জানানো অযৌক্তিক বলে দাবি করেন নির্মাতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন