বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মেহজাবীনের নতুন প্রজেক্টে বিশেষ চরিত্র, ভক্তদের জন্য চমক

    মেহজাবীনের নতুন প্রজেক্টে বিশেষ চরিত্র, ভক্তদের জন্য চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে ছোট পর্দা ও ওটিটি উভয় মাধ্যমেই অভিনয়ের মানকে অগ্রাধিকার দিচ্ছেন মেহজাবীন চৌধুরী। সংখ্যার দৌড়ে নয়, গুণগত মানের দিকে মনোযোগ রেখে সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন গুণী নির্মাতা শিহাব শাহীনের নতুন প্রজেক্টে। মেহজাবীন এই চরিত্রটিকে নিজের জীবনের একবারই আসার মতো সুযোগ হিসেবে দেখছেন।

    নিজের কাজ কমিয়ে দেওয়া এবং নতুন এই প্রজেক্টে যুক্ত হওয়ার কারণ জানিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি যেভাবে আসলে কাজ কমিয়ে ফেলেছি, নতুন কোনো চমক আসলে স্ক্রিপ্টে না থাকলে আমি সেখানে কোনোভাবেই অন-বোর্ড হই না।

    ‘তো ডেফিনেটলি শিহাব ভাইয়ার রাইটিংয়ে ওরকম একটা চমক খুঁজে পাওয়া গেছে। আমার কাছে মনে হয়েছে আমার এরকম একটা ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না।’

    চরিত্রটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘ওয়ান্স ইন আ লাইফটাইম এ ধরনের ক্যারেক্টার আসলে পাওয়া যায়। সো, আই অ্যাম ভেরি এক্সাইটেড! এখন কতটুকু পুল অফ করতে পারব, কতটুকু আমি আসলে সেটাকে বিশ্বাসযোগ্য করতে পারব, আমি কতটুকু এফোর্ট দিতে পারব ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। বাট বাকি সবকিছু আসলে ফিউচার এবং সময় বলে দিবে।’

    মেহজাবীনের কথায়, ‘আমি একটা জায়গায় খুব ভালো ফিল করছি এখন পর্যন্ত, আমি শিহাব শাহীনের একজন ফ্যান অফ হিজ ওয়ার্ক। তো সেই জায়গা থেকে উনার আন্ডারে কাজ করছি এবং উনি যেভাবে আসলে আর্টিস্টদের ডিরেক্ট করেন, আই অ্যাবসোলিউটলি এনজয় দ্যাট। তো এই কাজ আমি এনজয়ও করব অ্যাজ ওয়েল অ্যাজ কাজটাও হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন