শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তার পেছনের কঠিন গল্প

    দর্শকের ভালোবাসা ও জনপ্রিয়তার পেছনের কঠিন গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের খ্যাতনামা সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি)। মঞ্চের আলো, দর্শকের প্রশংসা এবং অসংখ্য জনপ্রিয় গানের পেছনে লুকিয়ে আছে তার জীবনের কঠিন সংগ্রামের কাহিনী।

    বাপ্পার জন্ম এক সংগীতনিবেদিত পরিবারে। তার বাবা পণ্ডিত বারীণ মজুমদার ছিলেন প্রখ্যাত সংগীতসাধক। বাড়িতে সারাক্ষণ চলত রেওয়াজ-কখনো বাবার, কখনো শিষ্যদের। ছোটবেলা থেকেই সংগীত যেন তার চারপাশের স্বাভাবিক পরিবেশ ছিল। এই আবহেই বড় হয়েছেন বাপ্পা।

    তবে শৈশবটা সবসময় মসৃণ ছিল না। একসময় পরিবারকে হঠাৎ করেই মিউজিক কলেজের বাসস্থান থেকে বের করে দেওয়া হয়। বাসায় ফেরার পর গ্রেপ্তার হন পণ্ডিত বারীণ মজুমদার। অনিশ্চয়তা আর আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি।

    এই কঠিন সময়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন বাপ্পার মা ইলা মজুমদার। চাকরি নিয়ে সন্তানদের মানুষ করার লড়াইয়ে নামেন তিনি। বাপ্পা পরবর্তীতে বারবার বলেছেন, তাদের পরিবার টিকে থাকার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। তার ভাষায়, ইলা মজুমদার শুধু মা নন, এক অসাধারণ শক্তির প্রতীক।

    সংগ্রামের মধ্যেও সংগীতচর্চা থেমে থাকেনি। বাবার সাধনা, মায়ের ত্যাগ আর সাংস্কৃতিক পরিবেশ- সব মিলিয়ে বাপ্পার শিল্পীসত্তার ভিত তৈরি হয় সেখান থেকেই। পরবর্তীতে ব্যান্ডসংগীত, একক গান, সুর ও সংগীত পরিচালনায় নিজস্ব ধারা তৈরি করেন তিনি।

    পণ্ডিত বারীণ মজুমদার ১৯৮৩ সালে একুশে পদক এবং ২০০২ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন-যা এই সংগীত পরিবারটির অবদানের স্বীকৃতি।

    আজ জন্মদিনে বাপ্পা মজুমদার শুধু জনপ্রিয় শিল্পী নন, বরং সংগ্রাম পেরিয়ে উঠে আসা এক অনুপ্রেরণার নাম। তার জীবন দেখায়-দুঃসময় যত কঠিনই হোক, সাধনা আর ভালোবাসা থাকলে সুরই হতে পারে টিকে থাকার শক্তি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন