বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

লাল গোলাপ আর কালো শাড়িতে রাজকীয় লুকে তানজিন তিশা

লাল গোলাপ আর কালো শাড়িতে রাজকীয় লুকে তানজিন তিশা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে নজর কাড়েছেন কালো শাড়িতে। অভিনয়ের দক্ষতার সঙ্গে তার ফ্যাশন স্টেটমেন্টও দর্শকদের মন জয় করেছে।

ছবিতে দেখা যাচ্ছে, ঝলমলে নকশার কালো শাড়ি, মানানসই ব্লাউজ, হালকা মেকআপ এবং গলায় ঝলমলে চোকার নেকলেস তার রূপকে আরও পরিপূর্ণ করেছে। কানে লাল গোলাপ গুঁজে মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকানো তিশার উপস্থিতি পুরো ফ্রেমে ফুটিয়ে তুলেছে ক্লাসিক সৌন্দর্য।

একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিচ্ছেন তিনি, যেখানে আলোকসজ্জা, পরিপাটি চুলের খোঁপা এবং শাড়ির সূক্ষ্ম কাজ তার পরিণত ও আভিজাত্যপূর্ণ রূপকে আরও তুলে ধরেছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে দর্শকদের সঙ্গে সংযোগ রাখেন তিশা। এই নতুন ফটোশুটও তার ব্যতিক্রম নয়। প্রকাশের সঙ্গে সঙ্গে ছবিগুলো ভক্তদের প্রশংসা আর ভালোবাসায় ভরে গেছে কমেন্ট বক্স।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন