শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রেক্ষাগৃহে আসার আগেই রেকর্ড বইয়ে ‘টক্সিক’

    প্রেক্ষাগৃহে আসার আগেই রেকর্ড বইয়ে ‘টক্সিক’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপারস্টার যশ তার আসন্ন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’–এ নতুন রূপে হাজির হচ্ছেন। মুক্তির আগেই যশের এই সিনেমাটি রেকর্ড গড়ছে। আগামী মার্চে মুক্তির কথা থাকলেও, এরই মধ্যে ছবিটি বাণিজ্যিকভাবে একের পর এক মাইলফলক ছুঁয়ে ফেলেছে।

    সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেমাটির তেলুগু স্বত্ব বিক্রি হয়েছে রেকর্ড ১২০ কোটি রুপিতে— যা এখন পর্যন্ত কোনো তেলুগু ছবির ক্ষেত্রে সর্বোচ্চ।

    ‘টক্সিক : আ ফেইরিটেল ফর গ্রোন আপস’ শিরোনামের এই ছবির তেলুগু রাইটস কিনেছে প্রযোজক দিল রাজুর প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস।

    ভারতীয় সংবাদমাধ্যমকে দিল রাজু জানান, ‘কেজিএফ চ্যাপটার টু’-এর পর যশের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে। চার বছর ধরে দর্শকরা তার পরবর্তী ছবির অপেক্ষায় রয়েছেন। তাই ‘টক্সিক’ নিয়ে ভক্তদের আগ্রহ ও উত্তেজনা তুঙ্গে।’

    এর আগে গত ৮ জানুয়ারি যশের জন্মদিন উপলক্ষে মুক্তি পায় ছবিটির টিজার। এতে ‘অশালীন’ দৃশ্য থাকার অভিযোগে বিষয়টি গড়ায় ভারতের কর্ণাটক রাজ্য নারী কমিশন পর্যন্ত।
     
    অভিযোগের পর কমিশন সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) চিঠি দিয়ে ‘যথাযথ ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানিয়েছে।

    সিনেমাটির টিজারের শুরুতেই দেখা যায়, একটি গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছেন যশ। এর পরপরই একাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করার দৃশ্য দেখানো হয়।

    সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, নায়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ার প্রমুখ। ছবিটির প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। কন্নড় ও ইংরেজি- দুই ভাষায় একসঙ্গে তৈরি হওয়া এই ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৯ মার্চ।

    মুক্তির আগেই রেকর্ড গড়ছে যশের 'টক্সিক'


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন