শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • টোটার চমকপ্রদ লুকের রহস্য উন্মোচন

    টোটার চমকপ্রদ লুকের রহস্য উন্মোচন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার অভিনেতা টোটা রায়চৌধুরীর একটি ছবি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ছবিতে তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন লুকে—মাথায় চুল একটিও নেই এবং চোখের চাহনি বেশ রহস্যময়। অভিনেতার এই নতুন রূপ দেখে ভক্ত ও অনুসারীরা চমকে গেছেন।

    ফেসবুকে দুটি ছবি কোলাজ করে একটি পোস্ট করেন টোটা। সেখানে তার দুটি ভিন্ন রূপ দেখা যাচ্ছে। একপাশে তিনি চিরচেনা লুকে একমাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে চশমা। অন্য পাশের ছবিটিতে তিনি সম্পূর্ণ টেকো বা টাক মাথায় হাজির হয়েছেন। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন শুধু একটি শব্দ ‘দু মুখো’।

    টোটা নিজে এই পরিবর্তনের কারণ পরিষ্কার না করলেও কলকাতার সিনেমাপাড়ায় জোর গুঞ্জন চলছে, সম্ভবত কোনো নতুন প্রজেক্টে দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেতা; সেই কাজেরই একটি ইঙ্গিত দিতে এই পোস্ট তার।

    টোটা রায়চৌধুরী বরাবরই পর্দায় নিজেকে নতুন নতুন চরিত্রে ভেঙে উপস্থাপন করতে পছন্দ করেন। টালিউড ছাপিয়ে বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন তিনি। বিশেষ করে ২০২৩ সালে করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে চন্দন চ্যাটার্জি চরিত্রে তার ধ্রুপদী নৃত্য ও সাবলীল অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এরপর থেকেই তাকে নিয়ে নির্মাতা ও দর্শকদের প্রত্যাশা কয়েক গুণ বেড়ে গেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন