বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফটোকার্ডের শিকার সাবিলা নূর

সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফটোকার্ডের শিকার সাবিলা নূর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয়েছে সাবিলা নূরকে কেন্দ্র করে । ফটোকার্ডে অভিনেত্রীর এক বক্তব্য দেখানো হলেও, বাস্তবে তিনি এমন কোনো মন্তব্য করেননি।

সাবিলা নূর এ বিষয়ে নিজের ফেসবুক হ্যান্ডলে সবাইকে সতর্ক করে লিখেছেন, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে।

স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা শুধু মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।

তিনি বলেন,  পাশাপাশি আরো উল্লেখ করতে চাই, সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করে থাকেন। তবে সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।

সচেতন থাকার আহবান জানিয়ে সাবিলা নূর বলেন, আমার দর্শকরা সব সময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন