বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পরীমনিকে প্রাণনাশের হুমকি

পরীমনিকে প্রাণনাশের হুমকি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

“চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি সম্প্রতি এক ভয়ংকর ঘটনার সম্মুখীন হয়েছেন। বিদেশি একটি অজানা নম্বর থেকে ফোন করে তাকে গালাগাল, অকথ্য ভাষা এবং হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

পরীমনি নিজের ফেসবুক পেইজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি পরীমনিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ভোট নিয়ে কিছু শেয়ার করা যাবে না! এরা কারা? এছাড়াও তিনি বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিসিয়াল পেইজগুলো মেনশন করেছেন, যাতে নজর দেয়া হয়।

পরীমনি নিজের ফেসবুক পেইজে সেই ফোন কথোপকথনের ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, কিউবা থেকে কল করা নম্বরটি ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তি পরীমনিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। 

পরীমনি এই ঘটনার বিষয়ে বলেন, হঠাৎ করে বিদেশি নম্বর থেকে কল দিয়ে আমাকে নানা গালাগাল করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, ভোট সম্পর্কিত কিছু বললে বা সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করলে মারার হুমকি পাব। এটা একেবারেই অমার্জনীয়।

এদিকে, পরীমনির বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে বলে জানা গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন