বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রিয়া চক্রবর্তী বলিউডে খুললেন নিজের কষ্টের কথা

রিয়া চক্রবর্তী বলিউডে খুললেন নিজের কষ্টের কথা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্তের হঠাৎ প্রয়াণের পর রিয়া বহু বছর ধরে বিনোদন জগতে সক্রিয় হননি। অভিনেতার মৃত্যুর জন্য অনেকেই রিয়াকে দায়ী করেছিলেন, এমনকি তাকে সাময়িকভাবে কারাগারেও রাখা হয়েছিল। সম্প্রতি রিয়া সেই অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন এবং জানিয়েছেন, সাত বছর ধরে তিনি এমন একটি সময় পার করেছেন, যখন কেউ তার সঙ্গে কাজ করতে চায়নি।

রিয়ার বলেন, আমি অভিনয়ে কেরিয়ার গড়তে ১০ বছরেরও বেশি সময় কঠোর পরিশ্রম করেছি। কিন্তু হঠাৎ সব থেমে গেল। কেউ কাজ করতে চাইত না। আমি ভাবতে শুরু করেছিলাম আমি আর কিছু করতে পারব না। অভিনেত্রী জানান, এই দীর্ঘ সময়টিতে মানসিক, শারীরিক এবং আবেগগতভাবে তিনি অত্যন্ত অপ্রস্তুত ছিলেন। যদিও কিছু কাজের সুযোগ এসেছিল, তবুও তিনি নিজে তা প্রত্যাখ্যান করেছিলেন। তবে বন্ধুবান্ধব এবং পরিবারের সাহায্যে তিনি ধীরে ধীরে এই শূন্যতা কাটিয়ে উঠেছেন।

রিয়ার বলেন, আমার বন্ধু অভিনেত্রী শিবানী দান্ডেকরকেও একটি ব্র্যান্ড থেকে বরখাস্ত করা হয়েছিল শুধু রিয়ার পাশে থাকার জন্য।

রিয়া আরও বলেন, হানসাল স্যার এবং লেখক আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে কী থামাচ্ছে? আমি বলেছিলাম, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। তারা বলেছিলেন, তুমি আবারও শুরু করবে, কারণ তোমার প্রতিভা তা করে। সুশান্তের মৃত্যুর পর দীর্ঘ বন্ধ থাকা অভিনয় জীবনে ফিরতে রিয়া জানিয়েছেন, এটি সাইকেল চালানোর মতো  একবার অভিজ্ঞতা হয়ে গেলে ভুলে যাওয়া যায় না। রিয়ার বলেন, আমার বন্ধু অভিনেত্রী শিবানী দান্ডেকরকেও একটি ব্র্যান্ড থেকে বরখাস্ত করা হয়েছিল শুধু রিয়ার পাশে থাকার জন্য। তবে ধীরে ধীরে আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। এখন রাস্তায় ভয় ছাড়া হাঁটতে পারা আমার জন্য বড় উপহার।

প্রসঙ্গত, ২০২০ সালে ৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। আর এরপরই রিয়ার সিনেমা ‘চেহেরে’ মুক্তি পায়। এরপর তিনি দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি হংসল মেহতার ওয়েব সিরিজে ফিরছেন এবং নিজস্ব পডকাস্ট চালাচ্ছেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন