বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সামাজিক মাধ্যমে ছড়ানো জল্পনা শেষ, দেশেই আছেন সুমাইয়া শিমু

সামাজিক মাধ্যমে ছড়ানো জল্পনা শেষ, দেশেই আছেন সুমাইয়া শিমু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শোবিজ অঙ্গন ও সামাজিক মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রশ্ন উঠছিল, “সুমাইয়া শিমু কি দেশে থাকছেন নাকি বিদেশে?”। বিষয়টি নিয়ে জল্পনা বেড়ে যাওয়ায় শিমু একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, তার অবস্থান নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা তিনি ঠিক করেছেন।

ভিডিওতে অভিনেত্রী বলেন,

‘বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারি যে আপনারা মনে করেন আমি দেশের বাইরে থাকি। আমি বাংলাদেশে থাকি না কথাটা একদমই ঠিক না। আমি কখনোই দেশের বাইরে ছিলাম না।’

‘আমি এখনো দেশে আছি, এর আগেও ছিলাম এবং ভবিষ্যতেও আমি দেশেই থাকব। আমার এরকম কোনো ধরনের প্ল্যান নেই যে আমি দেশের বাইরে চলে যাব।’

বিদেশে যাওয়ার বিষয়টি খোলাসা করে তিনি আরও বলেন,

‘মাঝে মধ্যে আমি বেড়াতে যাই, আপনারা যেমন যান। মাঝে মধ্যে আপনারা যান না দেশের বাইরে কখনও ৫ দিন, ১০ দিন বা ১৫ দিনের জন্য? আমিও ঠিক ওভাবেই ঘুরতে যাই। ঘোরা শেষ হলে আবার চলে আসি।’

প্রসঙ্গত, সুমাইয়া শিমু ‘এখানে আতর পাওয়া যায়’ নাটক দিয়ে অভিষেক হয়। ধারাবাহিক নাটক ‘স্বপ্নচূড়া’ তার অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেয়। একুশে টিভির ‘ললিতা’ নাটকের নামভূমিকায় অভিনয় করে সুমাইয়া প্রশংসিত হোন।

২০০৮ সালে তিনি স্বপ্নচূড়া নাটকে অভিনয়ের জন্য দর্শক জরিপে মেরিল-প্রথম আলো পুরস্কার পুরস্কার লাভ করেন। তিনি ৭ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন