শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শোবিজ তারকাদের বসন্ত সাজে চোখ ধাঁধানো রূপ

    শোবিজ তারকাদের বসন্ত সাজে চোখ ধাঁধানো রূপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বসন্তর প্রথম দিন আজ ।ফাগুনের রঙে সেজে বসন্তকে বরণ করেছেন শোবিজ দুনিয়ার এক ঝাঁক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নতুন বসন্ত সাজ নজর কেড়েছে এবং নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করেছেন।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ ফেব্রুয়ারি থেকেই ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নতুন সাজে ধরা দিতে শুরু করেন তারকা। যাদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা শবনম বুবলী, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও মিম মানতাসা। 

    ফাগুনের রঙে সেজে বসন্তকে বরণ করে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধরূপে ধরা দিয়েছেন বুবলী, মেহজাবীন ও মিম মানতাসা। তারা ফুলের সঙ্গে হলুদ-কমলা আর সাদা রঙের মিশেলে শাড়ি পরে ভক্তদের জানান বসন্তের আগমনী বার্তা।

    শুধু বুবলী-মেহজাবীন-মানতাসাই নয়, অভিনেত্রী সাবিলা নূর, সাদিয়া আয়মান, সাফা কবিরসহ একাধিক তারকারা বসন্তের সাজে উদ্‌যাপন করছেন পহেলা ফাল্গুন ও এর নানান রং। যা সাড়া ফেলেছে নেটপাড়ায়।

    শীতের রুক্ষ্মতা শেষে প্রকৃতিতে নেমে এসেছে বসন্ত। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বাংলা সনের একাদশ মাস। একই সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসও। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন