বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নিখোঁজ অভিনেত্রী নাসিমা খানের সন্তান

নিখোঁজ অভিনেত্রী নাসিমা খানের সন্তান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

এক সময় রূপালি পর্দায় যিনি ছিলেন আত্মবিশ্বাসী ও দৃঢ়, আজ সেই নাসিমা খান শুধুই এক অসহায় মা। ছেলেকে হারানোর দুঃখে চোখের জল যেন থামছেই না। নিখোঁজ সন্তানের খোঁজে তিনি চারদিকে ছুটে বেড়াচ্ছেন।

গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাসির কুশল। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও সন্ধান মেলেনি তার। এদিকে ছেলেকে হারিয়ে পুরোপুরি ভেঙে পড়েছেন অভিনেত্রী। পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় করা হয়েছে একটি সাধারণ ডায়েরি।

অভিনেত্রীর ভাষ্যমতে, কুশল সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। মানসিক সমস্যার কারণে হয়তো নিজের ঠিকানা স্পষ্ট করে বলতে পারবেন না তিনি। সহজসরল ছেলেটি যেন কোনো দুষ্ট লোকের পাল্লায় না পড়ে, কেউ যেন তাকে খারাপ কিছু না করে- সেই প্রার্থনাই করছেন মা।

ছেলেকে নিরাপদে ফিরে পাওয়ার আকুতিতে কান্নাজড়িত কণ্ঠে নাসিমা জানান, ছেলের জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে তার। কোথায় আছে, কার কাছে আছে, কী খাচ্ছে- এসব ভেবেই কষ্ট পাচ্ছেন তিনি।

যে কোনো কিছুর মূল্যে ছেলেকে ফিরে পেতে চান এক সময়ের দাপুটে এই অভিনেত্রী। কেউ কুশলের সন্ধান পেলে আশুলিয়া থানায় কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন