বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রোহিত শেট্টির বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ৬ জন

রোহিত শেট্টির বাড়িতে হামলা: গ্রেপ্তার আরও ৬ জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির মুম্বাইয়ের বাসভবনে গুলি চালানোর ঘটনায় তদন্তে বড় অগ্রগতি হয়েছে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তাদের রাজস্থান থেকে আটক করা হয়েছে।

ইয়নের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ছয় অভিযুক্তকে রাজস্থান থেকে মুম্বাইয়ে আনা হচ্ছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে হামলার নেপথ্যের কারণ ও মূল পরিকল্পনাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারীরা। 

এর আগে একই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানায়, গত ১ ফেব্রুয়ারি আমন আনন্দ মারোতে, আদিত্য জ্ঞানেশ্বর গায়কি, সিদ্ধার্থ দীপক যেনপুরে, সমর্থ শিবশরণ পোমাজি ও স্বপ্নীল সকত নামে পাঁচ যুবককে আটক করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই পাঁচজন সরাসরি গুলি চালানোর ঘটনায় জড়িত ছিলেন।

সব মিলিয়ে রোহিত শেট্টির বাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনো বড় চক্র জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন