শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কাজ চাইতে দ্বিধা নেই: কৌশানীর সরাসরি মন্তব্য

    কাজ চাইতে দ্বিধা নেই: কৌশানীর সরাসরি মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। তবে পর্দার আলো ও জনপ্রিয়তার পেছনের গল্প সবসময় মসৃণ ছিল না। দীর্ঘ এক দশকের ক্যারিয়ারে তিনি যেমন সাফল্যের শীর্ষে পৌঁছেছেন, তেমনি সহ্য করেছেন চরম অবহেলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম এবং ইন্ডাস্ট্রির অন্তর্দৃষ্টি নিয়ে সোজাসাপ্টা মন্তব্য করেছেন অভিনেত্রী।

    কৌশানী জানান, একটা সময় তার ক্যারিয়ার গ্রোথ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। সেই একই সময়ে তিনি তার মা-কেও হারান। সেই কঠিন সময়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমি জীবনে সবরকম খারাপ সময় দেখে ফেলেছি। এমনও দিন গেছে যখন ভিড়ের মাঝে সবাই শুধু বনির (বনি সেনগুপ্ত) সঙ্গে সেলফি তুলতে চাইতেন, আমাকে কেউ লক্ষ্য পর্যন্ত করত না। তখন নিজের আইডেন্টিটি বা পরিচয় নিয়ে মনে প্রশ্ন জাগত।’

    ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌশানী বরাবরই খোলামেলা। বনির সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কের রহস্য হিসেবে তিনি আগের একটি ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। কৌশানী বলেন, ‘ইন্ডাস্ট্রির চাকচিক্য আর ইমম্যাচুরিটির কারণে আমার আগের সিরিয়াস সম্পর্কটা টেকেনি। তবে বনির ক্ষেত্রে কাজ ও সম্পর্ককে আমি আলাদা রেখেছি।’

    তার কথায়, ‘মাঝে মাঝে আমি বনিকে বলতাম তুমি এত ভালো কাজ করছ, আমাকে কোথাও রেকমেন্ড করো না কেন? সত্যি বলতে, কাজ চাইতে আমার কোনো লজ্জা নেই। আমি তো কারো কাছে কাজের জন্যই প্রস্তাব দিচ্ছি, অন্য কিছুর জন্য নয়।’

    ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাওয়া বা কাস্টিং কাউচ নিয়ে কৌশানীর মন্তব্য বেশ সাহসী। তার মতে, গ্ল্যামার জগত সবসময়ই মানুষের সফট টার্গেট। তিনি বলেন, ‘আমাদের প্রফেশনে যা কিছু ঘটে, তার বেশিরভাগই দুজনের সম্মতিতে। এখানে ‘গিভ অ্যান্ড টেক’ পলিসিতে কেউ সাড়া না দিলে তাকে জোর করা হয়েছে বলে আমার জানা নেই।’

    তিনি আরও বলেন, ‘আমাদের মেনে নেওয়া ভালো যে আমরা অনেক ক্ষেত্রে অবহেলিত। অনেক সময় মনে হয়েছে স্ক্রিপ্টটা আমি আরও ভালো করতে পারতাম, কিন্তু গতানুগতিক সার্কেলের বাইরে কাউকে কাস্ট করা হয় না। নিজেদের মাটি শক্ত করতেই সবাই প্রযোজনা সংস্থা খুলছেন। সেখানে কেউ যদি নিজের কাছের মানুষ বা প্রেমিকাকে সুযোগ দেয়, তবে কিছু বলার থাকে না।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন