বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসরায়েলকে ৪০ হাজার ২ হাজার পাউন্ডের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজা তথ্যচিত্র: নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরাইলি মন্ত্রী একাদশে ভর্তির প্রথম পর্যায়ের ফল আজ রাত ৮টায় চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
  • শেয়ারবাজারে লেনদেনের সময় কমল ১ ঘন্টা

    শেয়ারবাজারে লেনদেনের সময় কমল ১ ঘন্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র রমজান মাসে বিশেষ সময়সূচির কারণে দেশের দুই প্রধান শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)—আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে লেনদেনের সময় প্রায় এক ঘণ্টা কমানো হয়েছে।

    জানা গেছে, রমজান মাসে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০ থেকে, যা বিরতিহীনভাবে চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

    পোস্ট ক্লোজিং সেশনে নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে দিনের ক্লোজিং দামে বিনিয়োগকারীরা শেয়ার ও ইউনিট ক্রয় বা বিক্রয় করতে পারবেন।

    গতকাল পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে। রোজার পর ঈদের ছুটি শেষে আবার এই সময় অনুযায়ী লেনদেন হবে।

    এদিকে, রমজান মাস উপলক্ষ্যে আজ থেকে ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ঈদের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কার্যক্রমও প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন