বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পূর্ণিমা জানালেন রমজান মাসের শুভেচ্ছা

পূর্ণিমা জানালেন রমজান মাসের শুভেচ্ছা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা। এর আগে তিনি পবিত্র মক্কা ভ্রমণ করে ওমরাহ পালন করেছেন।

বোরকা পরা অবস্থায় একটি ছবি পোস্ট করে ফেসবুকে পূর্ণিমা লিখেছেন, ‘রামাদান মোবারক’। ছবির আবহ বলছে দেশের বাইরে অবস্থান করছেন তিনি। এক মনে দাঁড়িয়ে মুচকি হেসে সবাইকে পবিত্র মাসের শুভেচ্ছা জানিয়েছেন।

তার পোস্টের পর মন্তব্য ঘরে ঝড় বয়ে গেছে অনুরাগীদের। একজন লিখেছেন, ‘দিন শেষে রবের কাছেই মানুষ ফিরে আসে
মাপ করার মালিক আল্লাহ।’

অন্য একজন লিখলেন, ‘তারপরও ২০বছরের মেয়ে মেয়ে লাগে। যাইহোক; রমজান মোবারক।’

এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি। 

বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন