বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি

বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। গত রোববার রাজধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর টানা ৭২ ঘণ্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন তিনি। হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং পরবর্তী পর্যবেক্ষণেও তার অবস্থার স্থিতিশীল উন্নতি দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, অপারেশন-পরবর্তী সময়টি সতর্কতার সঙ্গে কাটানো হয়েছে এবং এখন তানিয়া আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন তিনি।

এর আগে ১৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা জানান তানিয়া বৃষ্টি। হাসপাতালের শয্যায় তোলা একটি ছবি প্রকাশ করে তিনি জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হবে এবং সবার কাছে দোয়া কামনা করেন। এরপর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভকামনায় ভরে ওঠে তার সামাজিক যোগাযোগমাধ্যম।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী এই মুহূর্তে তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং বা নতুন কাজের বিষয়ে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়েছে।

সবকিছু স্বাভাবিক থাকলে পর্যাপ্ত বিশ্রাম শেষে আবারও কাজে ফিরবেন এই অভিনেত্রী।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন